ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাজায় চলমান সংকটই আন্তর্জাতিক ব্যবস্থা পতনের প্রমাণ: এরদোগান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • ২২৪ বার

শাসনভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার পতন ঘটছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আর গাজায় চলমান সংকটে বিশ্বের উল্লেখযোগ্য প্রতিক্রিয়ার অভাবই এর প্রমাণ বলে উল্লেখ করেছেন তিনি। খবর ডেইলি সাবাহর।

শুক্রবার আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের (এডিএফ) ভাষণে প্রেসিডেন্ট এরদোগান এমন মন্তব্য করেন।  এ সময় তিনি কূটনীতিকে কোনো সংঘাতের সমাধানের সর্বোত্তম হাতিয়ার হিসাবে উল্লেখ করেন। তবে সংঘাত সমাধানের ক্ষেত্রে কূটনীতি ছাড়াও অনেক ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হয় বলেও জানিয়েছেন তিনি।

এরদোগান বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থাকে ‘সংহতি, ন্যায়বিচার এবং বিশ্বাসের মতো মৌলিক ধারণার অভাব— এমনকি তার ন্যূনতম দায়িত্বও পালন করতে অক্ষম’ বলেও সমালোচনা করেছেন। বলেছেন, ‘তুরস্কের কাছে দূর থেকে কোনো ঘটনা দেখার বিলাসিতা নেই। একবিংশ শতাব্দী প্রত্যাশার বিপরীতে সংকটের যুগে পরিণত হচ্ছে এবং শাসনভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এখন নিছক একটি স্লোগান।”

তুরস্কে শুক্রবার থেকে রোববার পর্যন্ত ১৪৭ দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এডিএফ ফোরাম। এবারের ফোরামে ১৯ রাষ্ট্রপ্রধান,৭৩ মন্ত্রী এবং ৫৭ জন আন্তর্জাতিক প্রতিনিধিসহ প্রায় চার হাজার ৫০০ জন অংশগ্রহণ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাজায় চলমান সংকটই আন্তর্জাতিক ব্যবস্থা পতনের প্রমাণ: এরদোগান

আপডেট টাইম : ০৪:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪