ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দেশের প্রয়োজনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রমাণ দিয়েছে পুলিশ: মন্ত্রিপরিষদ সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ২০১ বার

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশ প্রথম সারিতে রয়েছে। বাংলাদেশ পুলিশ দেশের প্রয়োজনে সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রমাণ দিতে পেরেছে।

পুলিশ সপ্তাহ-২০২৪ এর দ্বিতীয় দিনে রাজারবাগ পুলিশ লাইন্সে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মতবিনিময় সভা বাস্তবায়ন উপকমিটির সভাপতি ও অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ আমাকে আকৃষ্ট করেছে। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা করেছেন। স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম অভিযাত্রী বাংলাদেশ পুলিশ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবারের পুলিশ সপ্তাহের বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশপ্রেম এবং পেশাদারিত্বের পরীক্ষায় বাংলাদেশ পুলিশ বার বার উত্তীর্ণ হয়েছে।’ এটা আপনাদের জন্য বড় স্বীকৃতি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, এসবির অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দেশের প্রয়োজনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রমাণ দিয়েছে পুলিশ: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট টাইম : ১১:২৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪