ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাকিস্তানে সেনাবাহিনীর পছন্দে সরকার হচ্ছে: মাওলানা ফজলুর রেহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫৬ বার

পাকিস্তানে সেনাবাহিনীর পছন্দের ব্যক্তিদের নিয়ে সরকার গঠিত হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির জমিয়ত ওলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে জেইউআইএফপ্রধান এসব কথা বলেন। খবর জিও টিভির।

মাওলানা ফজলুর রেহমান বলেন, ‘সেনাবাহিনী নিজেদের পছন্দসই ব্যক্তিদের নিয়ে জাতীয় পরিষদ গঠন করতে চায়। নির্বাচনের আগেই আমাদের কাছে খবর ছিল জেইউআইএফকে এবার কম আসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের সময় ভোটকেন্দ্রেও নানাভাবে জালিয়াতি হয়েছে।’

এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর পছন্দে সরকার গঠিত হলে তা টিকবে না। সেই সরকারের পতন হবে।

সংবাদ সম্মেলনে ফজলুর রেহমানের সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকটি দলের নেতারা।

সেখানে ফজলুর রহমান বলেন, ‘তারা দেশ পরিচালনা করতে পারবে না এবং এই পদ্ধতি ধসে পড়বে। বর্তমানে যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী দিনে এ জন্য তাদের চোখের পানি ফেলতে হবে।’

এ সময় ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জালিয়াতির কোনো পার্থক্য নেই দাবি করে মাওলানা ফজলুর রেহমান বলেন, জনপ্রতিনিধিদের ‘সেনাবাহিনীর প্রতিনিধি’ হওয়া উচিত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনাবাহিনীর পছন্দে সরকার হচ্ছে: মাওলানা ফজলুর রেহমান

আপডেট টাইম : ১০:১৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪