ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শেখ হাসিনা পৃথিবীতে নতুন উন্নয়ন দর্শন চালু করেছেন: ধর্মমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৬২ বার

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পৃথিবীতে এক নতুন উন্নয়ন দর্শন চালু করেছেন। এর ফলে আজ বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জামালপুরের ইসলামপুরে হাড়গিলা উচ্চ বিদ্যালয় মাঠে নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মীসমাবেশে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রই উপহার দিয়ে যাননি, সেইসঙ্গে তিনি দেশটাকে শক্ত ভীতের ওপর দাঁড় করিয়ে গেছেন।

তাঁর সরকারের মাত্র আড়াই মাসের মাথায় তিনি বন্ধুপ্রতিম বিদেশি সৈন্যদের দেশে ফেরত পাঠাতে সক্ষম হন। সবই সম্ভব হয়েছিল তাঁর ক্যারিশম্যাটিক ও ডাইনামিক লিডারশিপের জন্যে।

ফরিদুল হক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার পদাঙ্ক অনুসরণ করে এক সময়ের তলাবিহীন ঝুঁড়িকে আজ একটি সম্ভাবনাময় অর্থনীতি হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং স্মার্ট বাংলাদেশের দিকে রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণ করছেন।

নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আসাদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক আ. খালেক আকন্দ ও যুবলীগ সভাপতি সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সমাবেশে  অংশগ্রহণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শেখ হাসিনা পৃথিবীতে নতুন উন্নয়ন দর্শন চালু করেছেন: ধর্মমন্ত্রী

আপডেট টাইম : ১১:০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪