ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলাদেশে দুর্নীতির বিষয়ে যে আহ্বান জানাল যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ২০৬ বার

নির্বাচিত কর্মকর্তারা যাতে বাংলাদেশে দুর্নীতির বিষয়ে দেশের আইন ও আর্থিক বিধিবিধানগুলো মেনে চলেন তা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

মিলারের কাছে বাংলাদেশের দুর্নীতি, বিশেষ করে সাবেক একজন মন্ত্রীর সম্পদের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। তিনি জানতে চান, ব্লুমবার্গে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ হয়েছে। তাতে বাংলাদেশের শাসকগোষ্ঠীর দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি ওপেন সিক্রেট বলা হয়েছে।

ওই রিপোর্ট অনুযায়ী, মন্ত্রিপরিষদের সাবেক অন্যতম সদস্য সাইফুজ্জামান চৌধুরী বৃটেনে ও যুক্তরাষ্ট্রে সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। এই সম্পদের মূল্য ২০ কোটি পাউন্ড, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের শতকরা এক ভাগের সমত্যুল। অনেক ঘটনার মধ্যে এটি হলো মাত্র একটি ঘটনা। বিশ্বব্যাপী সরকারের জবাবদিহিতা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এ বিষয়টিকে কীভাবে দেখছে যুক্তরাষ্ট্র?

এর জবাবে ম্যাথু মিলার বলেন, ‘এসব রিপোর্টের বিষয়ে আমরা অবহিত। আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি নির্বাচিত সব কর্মকর্তা যেন দেশের আইন ও আর্থিক বিধিবিধান মেনে চলেন তা নিশ্চিত করতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশে দুর্নীতির বিষয়ে যে আহ্বান জানাল যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১২:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪