ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আপনিও নিস্তার পাবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬
  • ৪৬৬ বার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আমাদের মতো কিছু ব্যক্তিকে সাজা দিয়ে নিস্তার পাবেন না আপনি।

তিনি বলেন, যা কিছু করেন স্বচ্ছভাবে করেন। আপনারাযখন ক্ষমতায় থাকবেন না তখন আপনিও ৩০২ ধারার মামলার আসামি হতে পারেন। গণতন্ত্রের পথে শত্রুকে চেনা যায়, ঘায়েল করা যায়। গণতন্ত্রের পথে আসুন। আপনিও বাঁচেন, দেশকেও বাঁচান।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ভোটারবিহীন সরকার কর্তৃক রাজনৈতিক প্রতিহিংসামূলক দায়েরকৃত অর্থ পাচার মামলায় জজ আদালতের দেয়া বেকসুর খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এ প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের মনোভাব নগ্ন থেকে নগ্ন হচ্ছে। উত্তরাধিকারীকে ধ্বংস করলেই সব কিছু ধ্বংস হয়ে যায় না। সরকার যে খেলায় মেতেছে সে খেলা খুব ভালো নয়।

তিনি বলেন, কেউ যদি মনে করে কিছু লোককে জেলে দিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে, এটা ভুল। সমস্যা কিছু লোকের না, সমস্যা ১৬ কোটি মানুষের।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে। খালেদা জিয়াও এ কাতারে আছেন। এর সংখ্যা কত হবে জানি না।

বিএনপির এই নেতা বলেন, তবে সাবেক সংসদ সদস্য, বিএনপির সভাপতি, সাদারণ সম্পাদকসহ দুই হাজারের মতো হবে। তাদের সাজা দেবেন দেন। তারপরও বলবো জনগণের ভোট জনগণকে দিতে দিন। আপনাদেরও জামানত থাকবে না।

শেখ সেলিমের বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর রায় বলেন, শেখ সেলিম বলেছেন, তারেক রহমান ৩ কোটি টাকা দিয়ে আদালতকে প্রভাবিত করে রায় নিয়েছেন। তারেক রহমান যদি বিদেশে বসে আদালতকে প্রভাবিত করে তাহলে সরকার ও আইনমন্ত্রী কি উচ্চ আদালতকে বায়েস্ট করে তারেক রহমানকে সাজা দিয়েছেন?

তিনি বলেন, আদালত সম্পর্কে আমরা কোনো কথা বললেই আদালতে হাজির হতে হয়। শেখ সেলিম যে আদালত সম্পর্কে ৩ কোটি টাকার তথ্য দিলেন; তাহলে তাকে কেন আদালতে আনেননি।

গয়েশ্বর রায় বলেন, জঙ্গিবাদের উত্থান হতে কোনো সরকারই টিকসই হবে না। উগ্রবাদ-সন্ত্রাস-জঙ্গিবাদ শুধু সরকার বা বিএনপির সমস্যা নয়, গোটা রাষ্ট্র তথা সমাজের জন্য হুমকি। জঙ্গিবাদ হলে দেশের উন্নয়নও হবে না।

তিনি বলেন, এজন্যই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।

নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ঘরের মধ্যে প্রতিবাদ করলে হবে না। আমাদের ঠিকানা রাস্তায়। রাস্তায় বসেই সমাধান করতে হবে। আমাদের প্রতিবাদ গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।

বক্তব্য রাখেন, কৃষক দলের সহ সভাপতি আল হাজ এম এ তাহের, আলহাজ্ব নাজিম উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আপনিও নিস্তার পাবেন না

আপডেট টাইম : ১১:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬