ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ডিবির হারুনের কাছে যে অভিযোগ দিলেন তিশার বাবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৩৮ বার

আইডিয়াল স্কুলের অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে গেছেন। আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মিন্টোর রোডের ডিবি কার্যালয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা জানান, তিশার বাবা সাইফুল ইসলাম অতিরিক্ত কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ দিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘তিশার বাবা হঠাৎ করেই আমাদের কাছে এসেছেন। তিনি আমাদের একটা পেপারও দিয়েছে। তিনি জিডি করেছেন। আমরা সেটা খতিয়ে দেখব।’

তিনি আরও বলেন, ‘তিশা যাকে বিয়ে করেছেন (মুশতাক), তিনিও আমাদের কাছে এসেছেন। তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনিও এ ব্যাপারে জিডি করে কাগজ আমাদের দিয়েছেন। আমরা তা তদন্ত করব।’

কারা হুমকি দিয়েছেন এ ব্যাপারে জানতে চাইলে ডিবির হারুন বলেন, ‘তদন্ত করে বিস্তারিত আমরা পরে আপনাদের জানাব।’

এদিকে তিশার বাবা সাইফুল ইসলাম বলেন, ‘ডিবির হারুন অর রশীদ আমার অভিযোগ গুরুত্বসহ দেখবেন বলে আশ্বস্ত করেছেন। ওনাদের তদন্তে মাধ্যমে থলের বিড়াল বেরিয়ে আসবে।’

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ও স্ত্রীর নিরাপত্তা চাইতে ডিবি কার্যালয়ে যান আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি। পরে হত্যার হুমকির কথা জানিয়ে নিরাপত্তা চেয়ে ডিবির কাছে অভিযোগ করেন আলোচিত-সমালোচিত মুশতাক-তিশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ডিবির হারুনের কাছে যে অভিযোগ দিলেন তিশার বাবা

আপডেট টাইম : ১০:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪