ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাজায় যা হচ্ছে তা গণহত্যা: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪৭ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাজায় বর্তমানে যা ঘটছে তা গণহত্যা। তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকার ও তাদের নিজস্ব রাষ্ট্রের অধিকার রয়েছে।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) তুরস্কের বার্তা সংস্থা বার্তা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এ অংশ নিতে বর্তমানে জার্মানিতে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি এ সাক্ষাৎকার দেন।

আনাদোলু এজেন্সিকে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সব সময়েই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে। গাজাতে যা হচ্ছে আমার মনে হয় এটি গণহত্যা। আমরা কখনো এটি সমর্থন করি না।’

তিনি বলেন, ‘গাজার মানুষের বেঁচে থাকার অধিকার আছে। যা হচ্ছে তা খুব মর্মান্তিক। সুতরাং আমাদের উচিত তাদের সহায়তা করা। এর পাশাপাশি এই যুদ্ধ বন্ধ করা।’

অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষজনের জন্য বাংলাদেশ সহায়তা পাঠিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বিশ্ববাসীকে ‘ক্ষতিগ্রস্ত শিশু, নারী ও ফিলিস্তিনের জনগণকে’ সমর্থন ও সাহায্য করার আহ্বান জানান।

দক্ষিণ গাজার রাফা শহরে পরিকল্পিত ইসরায়েলি অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কখনোই এ ধরনের আক্রমণকে সমর্থন করি না।’

শেখ হাসিনা বলেন, ‘ফিলিস্তিনি জনগণের তাদের নিজস্ব রাষ্ট্রের অধিকার থাকা উচিত।’ প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য জাতিসংঘের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা উচিত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাজায় যা হচ্ছে তা গণহত্যা: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪