ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সামাজিক সুরক্ষা ভাতা বাড়ানোর দাবি সংসদে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ১২৩ বার

সামাজিক সুরক্ষার বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম।তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বিধবা ভাতা- এসব ভাতাগুলো এখনো যতজন পাওয়ার কথা তাদের অনেকে পাচ্ছেন না। বর্তমানে সর্বোচ্চ ভাতা ৭০০ টাকা। এই দুর্মূল্যের বাজারে ৭০০ টাকা দিয়ে জীবন ধারণ কোনোমতেই সম্ভব না। তিনি এই ভাতা ন্যূনতম ২ হাজার টাকা করার দাবি জানান।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

রফিকুল ইসলাম বলেন, অনেক সচ্ছল ব্যক্তি বয়স্ক ভাতা পান। যেখানে অতি নিম্ন আয় বা আয়হীন সব মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে বেঁচে থাকার ন্যূনতম সব ভাতা দেওয়া যাচ্ছে না। সেখানে সচ্ছল ব্যক্তিদের ভাতা দেওয়া ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে।

এসব বন্ধ করে যারা পাওয়ার উপযুক্ত তাদের সবাইকে ভাতার আওতায় এনে ভাতার পরিমাণ বৃদ্ধি করার প্রস্তাব করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সামাজিক সুরক্ষা ভাতা বাড়ানোর দাবি সংসদে

আপডেট টাইম : ০৪:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪