ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউরোপের সঙ্গে জোরালো সম্পর্কে দৃষ্টি সরকারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ১২৭ বার
এবার সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে আজ বৃহস্পতিবার জার্মানির মিউনিখ যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়াই তাঁর এই সফরের উদ্দেশ্য। তবে এই সফরের মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ইউরোপীয় দেশগুলোসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বর্তমান সরকারের সঙ্গে কাজ করার বার্তা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশ সরকারও ইউরোপ তথা পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিউনিখ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, ডেনমার্কের প্রধানমন্ত্রী মিটি ফ্রেডরিকসেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই সফরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদলের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর চার দিনের এই সফরে বৈশ্বিক নিরাপত্তা ও কাঠামো, আঞ্চলিক সংঘাত এবং ইউরোপের গুরুত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা হবে।

আলোচনায় আসবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য ও ভূ-রাজনীতি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেবেন। তিনি জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তাঝুঁকি এবং অর্থায়নের ওপর গুরুত্বারোপ করতে পারেন বলে জানা গেছে।

এই সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার বিষয়ে আলোচনা করবেন।

এর আগে ২০১৭ সালে জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছিল।
 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউরোপের সঙ্গে জোরালো সম্পর্কে দৃষ্টি সরকারের

আপডেট টাইম : ১০:২৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪