ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:২২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪৩ বার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চাহিদা বৃদ্ধি পাওয়ায় ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেট্রোরেলের বগি বাড়ানো বা সময় কমানো হবে কি না, এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে মেট্রোরেল চালু করা যাবে- এটি কয়েক বছর আগে স্বপ্নের মত ছিল। বিশ্বের কোনো দেশে মেট্রোরেলের বগি পাঁচের বেশি না। বাংলাদেশে ইতোমধ্যে ছয়টি কাজ করছে। এটা ম্যানেজ করা হয়েছে। এটি তো একটি কারিগরিসংক্রান্ত বিষয়। এটা সাধারণ রেলওয়ে না।

তবে ফ্রিকোয়েন্সি ২ মিনিট করে কমানোর ব্যবস্থা হচ্ছে। চাহিদা যেহেতু বেশি সেই কারণে ১০ মিনিট থেকে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচলের ব্যবস্থা হচ্ছে বলে জানান মন্ত্রী।

তবে কবে নাগাদ এ সুবিধা মিলবে তা স্পষ্ট করেননি মন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন, এমআরটি-৬ এর সময় ছিলো ২০২৪ সাল। আমরা তা আগে করে ফেলেছি। পৃথিবীতে এখন চেইঞ্জিং সো ফার্স্ট। এটা জীবনযাত্রা, অবকাঠামো সব ক্ষেত্রে একটা গুরুত্ব পাচ্ছে।

বর্তমানে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। ব্যস্ত সময় অর্থাৎ পিক আওয়ারে ১০ মিনিট পর পর এবং বাকি সময় ১২ মিনিট পরপর বর্তমানে ট্রেন চলাচল করে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

আপডেট টাইম : ১১:২০:২২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪