ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইমরান খানের দল সরকার গঠনের পরিকল্পনা করছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫৪ বার

পাকিস্তানের কারাবন্দি নেতা ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীরা সরকার গঠনের পরিকল্পনা করছেন। ইমরান খানের একজন সিনিয়র সহকারী শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হলে সমর্থকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করবে।

বৃহস্পতিবার পাকিস্তানি ভোটাররা সাধারণ নির্বাচনে ভোট দিয়েছে। নির্বাচন শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পাকিস্তানের নির্বাচন কমিশন এখনও পূর্ণাঙ্গ ফল প্রকাশ করেনি। তবে বেসরকারিভাবে এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের দল পিটিআইয়ের সমর্থিত প্রার্থীরা ১০০ আসনে জয় পেয়েছে। অপরদিকে আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল পেয়েছে ৭৩ আসন। দুই দলই নিজেকে বিজয়ী দাবি করায় পরবর্তী সরকার গঠন কে করবে তা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে।

পিটিআইয়ের চেয়ারম্যান গোহর খান, পাকিস্তানের ‘সব প্রতিষ্ঠানকে’ তার দলের বিজয়কে সম্মান করার আহ্বান জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার রাতের মধ্যে ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা না হলে দলটি রোববার সারাদেশে নির্বাচন কমিশনের অফিসের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইমরান খানের দল সরকার গঠনের পরিকল্পনা করছে

আপডেট টাইম : ১২:০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪