ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • ১২৫ বার

অবকাশ যাপনের জন্য তিন দিনের সফরে রাঙ্গামাটির সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক বলেন, আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতি সাজেকে অবকাশ যাপনের জন্য আসবেন। তার আগমন উপলক্ষে বাঘাইছড়ির পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে তার সাজেক ভ্রমণে রিসোর্ট-কটেজ বন্ধ রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

জেলা প্রশাসক বরাবর রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত বছর রাষ্ট্রপতির সাজেক ভ্যালি সফরের কথা থাকলেও পরে অনিবার্য কারণে সফরটি স্থগিত করে রাষ্ট্রপতির কার্যালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪