ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জাতীয় সংসদ গণমাধ্যমবান্ধব: স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫৫ বার
জাতীয় সংসদকে গণমাধ্যমবান্ধব উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারা বিশ্ব অবাধ তথ্য প্রবাহের সময় অতিক্রম করছে। বাংলাদেশও কোনো অংশে পিছিয়ে নেই। প্রতি মুহূর্তের সংবাদ পরিবেশন, সংবাদ সম্মেলন ও বিভিন্ন প্রশিক্ষণের জন্য মিডিয়া সেন্টার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক স্টেশন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের জাতীয় সংসদ ভবনে সংস্কারোত্তর মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ সাইমুম সারওয়ার কমল, হুইপ নজরুল ইসলাম বাবু ও হুইপ মাশরাফি বিন মুর্তজা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কাজী কেরামত আলী।

অনুষ্ঠানে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্খা ও প্রত্যাশা পূরণের প্রতীক। সংসদীয় গণতন্ত্র সমুন্নত ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মিডিয়ার বহুমাত্রিক ভূমিকা রয়েছে। পার্লামেন্ট বিটের সাংবাদিকরা দেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি নিবিড়ভাবে অধ্যয়ন ও পর্যালোচনা করে সংসদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সংবিধানের মূলনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ন রেখে গণমাধ্যম জনমত গঠনে একটি কার্যকরী মাধ্যম।তিনি আরো বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের সহযোগিতার জন্য মিডিয়া সেন্টারকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদের উন্নয়ন কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জাতীয় সংসদ গণমাধ্যমবান্ধব: স্পিকার

আপডেট টাইম : ১২:১৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪