ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

রেলের টিকিট কালোবাজারিতে জড়িত কারা, জানালেন মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪১ বার

রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘রেলের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত রেলের কিছু অসাধু কর্মকর্তা ও সহজ ডট কম। ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে কোনো মূল্যে রেলের টিকিট কালোবাজারি বন্ধ করা হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী হওয়ায় জেলার পাংশা-বালিয়াকান্দি-কালুখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীবৃন্দ এ সংবর্ধনা দেন।

রেলপথমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের আমলের বন্ধ হওয়া রেল চালু, রেলের আধুনিকায়ন ও সারাদেশে মিটারগেজকে ডাবলগেজ ও আগের মিটারগেজ তুলে ব্রডগেজ লাইন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। এসব কাজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে।’

পাংশা-বালিয়াকান্দি-কালুখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীবৃন্দের সভাপতি মাওলানা আব্দুল বাতেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

রেলের টিকিট কালোবাজারিতে জড়িত কারা, জানালেন মন্ত্রী

আপডেট টাইম : ১২:০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪