ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মানসম্মত শিক্ষাই শিক্ষার্থীদের জনসম্পদে পরিণত করতে পারে: ভূমিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১২২ বার

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। মানসম্মত শিক্ষাই শিক্ষার্থীদের জনসম্পদে পরিণত করতে পারে। প্রতিটি শিশু তার নিজস্ব প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। এ প্রতিভাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আজ শনিবার দুপুরে খুলনার ডুমুরিয়া সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময় অর্জিত আমাদের স্বাধীনতা। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে একটি সুশিক্ষিত জাঁতি গঠন করা দরকার। যে জাঁতি আধুনিক ধ্যানধারণা নিয়ে কর্মমুখী হবে। তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ ক্রীড়া চর্চার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। এ ক্ষেত্রে নিয়মিত অনুশীলন অব্যাহত রাখতে হবে। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুচিন্তিত পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিচ্ছেন। সব সেক্টরের দিকে তার নজর রয়েছে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই শিক্ষা, কৃষি, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, যোগাযোগ খাত, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়নসহ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে। সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। এ সময় কলেজের উপাধ্যক্ষ মো. ফারুক আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার রুমা, সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জি এম আশরাফুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কলেজের পরিচালনা পরিষদের সাবেক সদস্য ডা. দীন মোহাম্মদ খোকা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে মন্ত্রী রোস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় ও সকালে ডুমুরিয়ার সাজিয়াড়া কওমি মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মানসম্মত শিক্ষাই শিক্ষার্থীদের জনসম্পদে পরিণত করতে পারে: ভূমিমন্ত্রী

আপডেট টাইম : ১০:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪