ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্ব ইজতেমায় জামাতিদের বাহারি আপ্যায়ন, যেন উৎসবের বন্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৭১ বার
এক প্লেটে একাধিক মুসল্লি খায়। খাবারের সময় সামনে দাঁড়িয়ে থাকে প্লেট ও পানি হাতে কয়েকজন। খাবার শেষে একজনে অনেকের হাত ধুইয়ে দেয়। আরেকজন টিসু এগিয়ে নিয়ে আসে হাসিমুখে।

কারো গায়ে ধাক্কা লাগলে বা কেউ পড়ে গেলে তাকে তুলতে কয়েকজন লুটিয়ে পড়ে। তবে সব ক্ষেত্রে একই স্লোগান, আল্লাহ আকবার। বিশেষ করে রাতের বেলায় ওপরে জলমলে আলো ভেতরে খাবারের উৎসব। অনেকটা নির্ঘুম রাত বলা যায়।
কেউ খাবার খাচ্ছেন, কেউ খাওয়াচ্ছেন আবার কেউ কেউ ইবাদত-বন্দেগি করছেন। যিকিরে-ফিকিরে ও বাহারী খাবারে প্যান্ডেলগুলোর ভেতরটা যেন মিষ্টি আমেজে ভরপুর। এ যেন ভিন্ন এক উৎসবের বন্যা।বিশ্ব ইজতেমার দেশি-বিদেশি খিত্তায় গিয়ে দেখা যায়, স্বযত্নে মেহমানদারি।

নতুন কেউ গেলে তাকে আপ্যায়নের জন্য ঝাঁপিয়ে পড়ে জামাতিরা। কিছু না খেয়ে কোনো জামাত থেকে কোনো মেহমান যেতে পারে না। সকালে রুটি, মাংস, দুপুরে খিঁচুড়ি বা ভাত মাছসহ বাহারি রকমের তরকারি দিয়ে আপ্যায়ন। বিকেলে বিভিন্ন ধরনের ফল মিষ্টি, দই কখনো রসমালাই বা রসগোল্লা। রাতে ভাত, মাছ ও মাংস আরো কত কি বাহারি আয়োজন।
সব মিলিয়ে ইজতেমা ময়দানে জামাতিদের আপ্যায়নে তুষ্ট অতিথিরা।সরেজমিন ঘুরে দেখা যায়, বিভিন্ন জামাতে আপ্যায়নের উৎসব। ছোট বা বড় নেই সবাই সমান। নেই কোনো ভেদাভেদ। অনেক বড় কর্তাদেরও দেখা গেল জামাতের অতিথি হিসেবে। নেতা এমপি আর মন্ত্রী নেই সবার জন্য এক শ্রেণির ব্যবস্থাপনা। মন্ত্রী-এমপিরাও চটে বসে খাবার খাচ্ছেন। কারো মুখে নেই কোনো বিষাদের ছাপ। অবয়বে নেই ক্লান্তির কোনো কালো রেখা। ভালো-মন্দ সব কিছুতেই আলহামদুলিল্লাহ যেন কমন স্লোগান। আর কোনো কারণে অকারণে আল্লাহু আকবারের জবাবও আল্লাহ আকবার দিয়ে দেওয়া হয়। শান্তির ধর্ম ইসলামের প্রকৃত কিছু রূপের প্রতিফলন ঘটছে বিশ্ব ইজতেমায়।

সাফাই জামাতের খাদেম হাজী রেজাউল করিম রেজা কালের কণ্ঠকে বলেন, মেহমান খেলে কমে না। বিশেষ করে আল্লাহর দিদার লাভের আশায় আমরা ইজতেমায় আসি। মানব সেবা বড় ধর্ম। মানুষকে ভালোবাসলে আল্লাহকে খুশি করা যায়। তাই আমরা মেহমানদের যত্নসহকারে আপ্যায়ন করি। মানুষের খেদমত করা তাবলীগ জামাতের বড় কাজ।

নজমওয়ালী জামাতের সূরা সদস্য আবুল হাসনাত কালের কণ্ঠকে বলেন, ইসলাম শান্তির ধর্ম।  পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ ঈমানের অংশ। মানুষ মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ইসলামের দাওয়াতে প্রধান হাতিয়ার হলো উৎকৃষ্ট আচরণ। আমাদের নবী করিম (সা.) উন্নত আচরণের অধিকারী ছিলেন। কোনো মুসলমানের কাছে কোনো মুসলমান মেহমান হয়ে গেলে তাকে হাসিমুখে বরণ করে আপ্যায়ন করতে হয়, এটা ইসলামের শিক্ষা।

জামাতে আপ্যায়িত হয়ে আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আইন-শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বললেন, কাছে হলেও তিনি খেতে বাসায় যান না। এখানে সবার সঙ্গে খেতে তার ভালো লাগে। তাই তিনি যতদিন ইজতেমা চলবে ততদিন ডিউটি করে বাসায় যাবেন না, জামাতেই খাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্ব ইজতেমায় জামাতিদের বাহারি আপ্যায়ন, যেন উৎসবের বন্যা

আপডেট টাইম : ১২:৩৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪