ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ১৭৬ বার

প্রশাসনে শীর্ষ পর্যায়ে বড় রদবদল হয়েছে। আটজন যুগ্ম সচিবের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে তিনজনকে তিন বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে। তিনজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে এবং দুজন যুগ্ম সচিবকে দুই মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে।

উপসচিব পদমর্যাদায় একজনকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া একজন সিনিয়র সহকারী সচিবকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলি করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ওই আদেশে বলা হয়, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. এএনএম বজলুর রশীদকে পানিসম্পদ মন্ত্রণালয়ে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. জিয়াউদ্দীনকে স্বাস্থ্যসেবা বিভাগে, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আসিব আহসানকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মঞ্জুরুল হাফিজকে স্বাস্থ্যসেবা বিভাগে এবং রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তৌফিক-ই-লাহী চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল কালাম আজাদকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে সিলেটে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এটিএম জিয়াউল ইসলামকে রংপুর বিভাগে এবং বিদ্যুৎ বিভাগের ইয়াসমিন পারভীন তিবরীজিকে চট্টগ্রাম বিভাগে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে এমএম ইমরুল কায়েসকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ১৪ জুন এমএম ইমরুল কায়েসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসাবে যে নিয়োগ দেওয়া হয়েছে তা এই নিয়োগ (আজকের) দ্বারা বাতিল করা হয়েছে। পৃথক আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক আশরাফুল আলমকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

আপডেট টাইম : ১১:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪