ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

নাশকতা ও জঙ্গি তৎপরতা মাথায় রেখেই বইমেলার নিরাপত্তাব্যবস্থা: ডিএমপি কমিশনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ১০৭ বার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বইমেলাকে ঘিরে নাশকতা ও জঙ্গি তৎপরতার অতীত ঘটনা রয়েছে। এ বিষয়গুলো মাথায় রেখেই এবারের বইমেলায় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার প্রস্তুতি পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বইমেলা অসাম্প্রদায়িক আয়োজন। বইমেলার এ আয়োজন নিয়ে আমাদের বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হয়েছে। তবে এবার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।’

তিনি বলেন, ‘কোনো বইয়ের লেখার বিষয়টি বাংলা একাডেমি দেখে থাকে। তবে কোনো লেখা বা বিষয় যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পাঠকের নজরে আসে বা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সেটি নিয়ে যদি সমালোচনা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন বইয়ের ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন প্রায় এক লাখ লোকের সমাগম হয় বইমেলায়। তাই নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আর্চওয়ে, ওয়াচ-টাওয়ারসহ পুলিশের বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সাদা পোশাকেও কাজ করবে পুলিশ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

নাশকতা ও জঙ্গি তৎপরতা মাথায় রেখেই বইমেলার নিরাপত্তাব্যবস্থা: ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ১০:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪