ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ১৪৪ বার

রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের সাইফার মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

এ মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রায় ঘোষণার আগে শুনানির সময় বিচারক এই পিটিআই নেতাদের ৩৪২ ধারার অধীনে মনে করিয়ে দেন যে তাদের আইনজীবীরা আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিযুক্ত করা হয়েছে।

এসময় কোরেশি বলেন, ‘আমার আইনজীবী উপস্থিত নন। তাই তারা কীভাবে আমাদের বক্তব্য রেকর্ড করবেন?’

গতকাল ২৯ জানুয়ারি ইমরান এবং কুরেশি আদালতে মেজাজ হারিয়ে চিৎকার করতে শুরু করলে শুনানি স্থগিত করা হয়। এর একদিন পরে এই রায় আসে।

রায় ঘোষণার পরপরই বর্তমান ভারপ্রাপ্ত পিটিআই চেয়ারম্যান গোহর আলি খান দলীয় কর্মীদের চুপ করে না থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রায়ের সময় আইন হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান তিনি।

উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টে বিশ্বাস রয়েছে উল্লেখ করে এই পিটিআই নেতা রায়ের বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়েছেন।

রাষ্ট্রীয় গোপনীয়তা আইন- ২০২৩র অধীনে গত বছর বিশেষ আদালত স্থাপন করা হয়। এরপর থেকে আদিয়ালা কারাগারে মামলার শুনানি চলছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ১১:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪