ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মন্ত্রী-সচিবদের হুঁশিয়ারিতেও কমলো না চালের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • ১৯১ বার

নির্বাচনের পর দেশে চালের দাম বেড়েছে। এ বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জেলে পাঠিয়ে দেওয়া হবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে খাদ্যমন্ত্রী ও সচিবদের হুঁশিয়ারি চলমান। তবুও কমছে না চালের দাম।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, চাল নিয়ে আপাতত স্বস্তির কোনো খবর নেই। নির্বাচনের পরেই চালের দাম যতটা বেড়েছে, তা এখনও খুব একটা কমেনি। চাল-ভেদে কোনো কোনো বিক্রেতা দু-এক টাকা কম রাখলেও বেশির ভাগ বিক্রেতা আগের বাড়তি দামেই চাল বিক্রি করছেন।

রাজধানীর কারওয়ান বাজারে আগের দামেই চাল বিক্রি হচ্ছে। স্বর্ণা ও চায়না ইরি বিক্রি হয়েছে প্রতি কেজি ৫৩-৫৫ টাকায়। এ ছাড়া মাঝারি পাইজাম ও বিআর ২৮ প্রতি কেজি ৫৬-৬০ টাকা, মিনিকেট ও নাজিরশাইল ৬৮ থেকে ৭৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী এম এ আউয়াল বলেন, দাম বাড়ার পর চালের বাজার স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে দাম কমার আভাস এখনও পাইনি।

এদিন কারওয়ান বাজারে চাল কিনতে আসা আবু নাঈম বলেন, রোজার আগেই চালের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের মজুত করা চাল কি শেষ হয়ে গেছে? তাহলে এখন চালের দাম বেশি কেন? আমরা কোথায় যাব? কার কাছে অভিযোগ দেব। মিলার, পাইকাররা কারসাজি করে দাম বাড়ায়। প্রশাসন অভিযান চালিয়ে কিছুই করতে পারছে না। আমাদের এভাবেই বেশি দামে সব পণ্য কিনে খেতে হবে। কিছু করার নেই।

কিছুদিন আগে চালের দাম নিয়ন্ত্রণে অভিযানে নামে খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করলে সব ধরনের চালের দাম পাইকারিতে বস্তা প্রতি ৫০ থেকে ১০০ টাকা দর কমে। তবে খুচরা পর্যায়ে দাম কমেনি।

ব্যবসায়ীরা বলছেন, প্রতি বস্তায় ৫০ বা ১০০ টাকা কমালেও এর কোন বড় প্রভাব পড়বে না বাজারে। মিলার ও কর্পোরেট কোম্পানির গুদামে নজরদারি বাড়াতে হবে। তবে মিল মালিকদের দাবি, চালের আগের মত অর্ডার পাচ্ছেন না তারা।

পাইকার ও মিলাররা ঘুরেফিরে সেই আগের অভিযোগ দিচ্ছেন। কর্পোরেট প্রতিষ্ঠান, লাইসেন্সহীন মজুতদারদ ও একে অপরকে দোষ দিয়ে অভিযোগ থেকে মুক্তির চেষ্টা করছেন তারা।

কৃষকরা বলছেন, প্রতি বছর ধানের উৎপাদন খরচ বাড়ছে। সার, কীটনাশকের দাম বৃদ্ধি এবং শ্রমিকের মজুরি নিয়ে স্বস্তি নেই। তবুও গত বছরের চেয়ে কম দামে ধান বিক্রি করতে হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মন্ত্রী-সচিবদের হুঁশিয়ারিতেও কমলো না চালের দাম

আপডেট টাইম : ১১:৩৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪