ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

খোয়াই নদী ৪০ বছর জমে থাকা খালের ময়লা পরিষ্কার করলেন ব্যারিস্টার সুমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • ১৮৭ বার

হবিগঞ্জ জেলার মাধবপুরে ৪০ বছর ধরে খালে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে নেমেছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে তিনি এই অভিযানের উদ্বোধন করেন। ক্লিন মাধবপুর নামে নবগঠিত সামাজিক সংগঠনের আয়োজনে এ পরিষ্কার অভিযান শুরু হয়।

মাধবপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. ফজলুর রহমান বলেন, শিবপুরখাল নামে পরিচিত এই খালটি দিয়ে এক সময় বিভিন্ন অঞ্চলের মানুষের যাতায়াত ছিল। কিন্তু, আজ এই খালটি ভরাট হয়ে ভাগাড়ে পরিণত হয়েছে। খালের চিহ্ন হিসেবে রয়েছে কয়েক যুগ আগের একাধিক ব্রিজ। যা বর্তমানে অকেজো। খালটি পরিষ্কার করায় বাজারের লোকজন দুর্গন্ধ থেকে রেহাই পাবে।

খাল পরিষ্কার অভিযান শুরু করে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমাদের চারপাশ পরিষ্কারে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সরকারি বরাদ্দের পাশাপাশি নিজেরা শারীরিক পরিশ্রম করলেই সামাজিক ও রাষ্ট্রিয় দায়িত্ব সঠিকভাবে পালিত হবে। সবশেষে খাল পরিষ্কারের ব্যয় বাবদ তিনি পাঁচ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

এ সময় মাধবপুর পৌরসভার সাবেক মেয়র শাহ মুসলিম, বশির মিয়া, রফিক ভূঁইয়া, বরকত আলীসহ নবগঠিত ক্লিন মাধবপুর সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

খোয়াই নদী ৪০ বছর জমে থাকা খালের ময়লা পরিষ্কার করলেন ব্যারিস্টার সুমন

আপডেট টাইম : ১২:০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪