ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পাখি বিক্রির দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০১৬
  • ৮৪১ বার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পাখি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত আজ বুধবার গিয়াস উদ্দিন (৪০) ও জয়নাল উদ্দিন (৩৫) নামের দুই ব্যক্তিকে জরিমানা করেছেন। গিয়াসের বাড়ি উপজেলার মনারাই ও জয়নালের বাড়ি হাল্লা গ্রামে।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গিয়াস ও জয়নাল দুপুরের দিকে ২০টি পানকৌঁড়ি পাখি খাঁচায় ভরে উপজেলার ফকিরের বাজার এলাকায় বিক্রির জন্য নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পাখিগুলো উদ্ধার ও তাঁদের আটক করে। বেলা আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম এস এম আবদুল্লাহ্ আল মামুন তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুজনকে ২ হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না বলে দুজন মুচলেকা দেন। পরে পাখিগুলো স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

ইউএনও এস এম আবদুল্লাহ্ আল মামুন প্রথম আলোকে বলেন, ১৯৭৪ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৬-ধারা অনুযায়ী, দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা পাখিগুলো হাকালুকি হাওরের বিভিন্ন এলাকা থেকে শিকার করেন বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পাখি বিক্রির দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

আপডেট টাইম : ১১:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০১৬