ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পঞ্চগড়ে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • ১৩৬ বার

ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা উঠানামা করায় দিনদিন শীতের তীব্রতা বেড়েই চলছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের সর্বউত্তরের জেলা হিমালয়কন্যা পঞ্চগড়ের জনজীবন।

পঞ্চগড়ে একদিকে ঘনকুয়াশা মাঝে শীতের প্রকোপ দিনের বেলায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে পথঘাট। দুপুরে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশার কারণে উত্তাপ ছড়াতে পারেনা তেমন। কিছু সময়ের জন্য সূর্য উকি দিলেও বিকেল গড়াতেই তা আর থাকে না। সন্ধ্যা নামার সাথে সাথে উত্তরে হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা পড়তে থাকে। কমে আসে তাপমাত্রাও। আর মাঝরাতে অনুভূত হয় হাড়কাঁপানো শীত।

শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে জেলার নিম্ন আয়ের মানুষের ভোগান্তিও বেড়েছে। সময়মতো কাজে যেতে পারছে না তারা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে, ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে জেলার পাঁচ উপজেলায় ৩৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কিন্তু তা এ জেলার বিরাট অংকের দরিদ্র শীতার্তদের তুলনায় একেবারে কম। এছাড়াও সরকারের পাশাপাশি বিত্তবানদের জেলার শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন জেলা প্রশাসন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাসেল শাহ জানান, আজ সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পঞ্চগড়ে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

আপডেট টাইম : ১২:৫৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪