ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

দেশের সবচেয়ে বড় লঞ্চ উদ্বোধন করলেন নৌমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০১৬
  • ৫৬১ বার

দেশের সবচেয়ে বড় যাত্রীবাহী লঞ্চ ‘পারাবত ১২’-এর উদ্বোধন করেছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান। বুধবার দুপুরে ঢাকা সদরঘাটে লঞ্চটি উদ্বোধন করেন মন্ত্রী। ঢাকা-বরিশাল রুটে এ লঞ্চ চলাচল করবে।

মেসার্স রাবেয়া শিপিং কোম্পানির বিলাসবহুল এই লঞ্চটির দৈর্ঘ্য ৩১০ ফুট ও প্রস্থ ৫২ ফুট। লঞ্চে ব্যবহার করা হয়েছে জাপানের তৈরি ৫ হাজার অশ্বশক্তির মেরিন প্রপালশন ইঞ্জিন এবং ছয়টি স্ট্যান্ডবাই জেনারেটর।

চারতল বিশিষ্ট এই লঞ্চে থাকছে যাত্রীদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত কেবিন। ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ফাস্ট ফুড ক্যাফে, মেডিসিন কর্নার। এর মধ্যে বিজনেস ক্লাসে পাঁচ তারকা হোটেল মানের সার্ভিস পাওয়া যাবে। এ ছাড়া প্রতিটি কেবিনে থাকছে বিনোদনের জন্য এলইডি টিভি।

নৌযানটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলা ও নিরাপত্তার জন্য রয়েছে একাধিক স্তরের তলদেশ, রাডার, জিপিএস, ইকো সাউন্ডার, যোগাযোগের জন্য ভিএইচএফ রেডিও, অন স্ক্রিন নেভিগেশন ক্যামেরা, ওয়াটার ব্লাস্ট, সিসি টিভি ক্যামেরা।

লঞ্চটিতে ২৮২টি কেবিন রয়েছে। এর মধ্যে ভিআইপি কেবিন সাতটি, ফ্যামিলি কেবিন দুটি, ডাবল কেবিন ৬৬টি, সিঙ্গেল কেবিন ১০৫টি।

লঞ্চটির মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া জানান, যাত্রীদের জন্য প্রয়োজনীয় সবই রাখা হয়েছে এই লঞ্চে। এটি তৈরিতে ২৫ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

দেশের সবচেয়ে বড় লঞ্চ উদ্বোধন করলেন নৌমন্ত্রী

আপডেট টাইম : ১১:১৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০১৬