ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, আজীবন নিষিদ্ধ শিক্ষিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১৬৬ বার

স্কুলছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক করায় আজীবন নিষিদ্ধ হয়েছেন যুক্তরাজ্যের এক শিক্ষিকা। ১৫ বছর বয়সী ওই ছাত্রকে প্রলুব্ধ করে মাঠে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ক্যানডিস বারবার নামের ওই শিক্ষিকা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রিন্সেস রিসবার্গ স্কুলে শিক্ষকতা করার সময় ২০১৯ সালে ১৫ বছর বয়সী ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন ওই শিক্ষিকা। এ ঘটনা জানাজানি হওয়ার পর ২০২১ সালে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। এবার তাকে শিক্ষকতায় আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির টিচার কাউন্সিল।

ব্যক্তিগত জীবনে তিন সন্তানের মা ক্যানডিস। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ওই ছাত্রকে নিজের নগ্ন ছবি ও ভিডিও পাঠানোর প্রমাণ মিলেছে ক্যানডিসের বিরুদ্ধে। তদন্তে জানা গেছে, তিনি ছাত্রকে হুমকি দিয়েছিলেন, যেন এসব কথা সে বড় কাউকে না জানায়।

এরপর বেশ কিছু দিন ছাত্রের সঙ্গে এভাবে সম্পর্ক চালিয়ে গেছেন শিক্ষিকা। ক্লাস চলাকালীনও আপত্তিকর মেসেজ পাঠাতেন তিনি। ছেলেটিকে সতর্ক করে দিয়েছিলেন যেন তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ না তোলে সে।

স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি ছবি কোনোভাবে পৌঁছে যায়। এরপর ঘটনাটি আলোচনায় আসে। ঘটনার শিকার ওই ছাত্র জানায়, এই ঘটনায় তার পড়াশোনার ক্ষতি হয়েছে। পরীক্ষা খারাপ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, আজীবন নিষিদ্ধ শিক্ষিকা

আপডেট টাইম : ১২:৩৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪