ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এগিয়ে নিতে তারা ভবিষ্যতে একসঙ্গে কাজ করবেন।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে শপথ নেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রচেষ্টা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে।
বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, আজ বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। আজ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি, যাতে আমরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কীভাবে কাজ করব তা নিয়েও আলোচনা করেছি। যেমন জলবায়ু পরিবর্তন, ব্যবসার সুযোগ সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট। আমরা আমাদের সম্পর্ককে আরও প্রসারিত করতে ভবিষ্যতে একসাথে কাজ করব।
Reporter Name 



















