ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

প্রবাসীরা আমাদের জন্য বিরাট শক্তি : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • ১৩৯ বার

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবাসীরা আমাদের জন্য বিরাট শক্তি। তাদের পাঠানো রেমিট্যান্সই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিশ্ব জনমত তৈরিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। প্রবাসীদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা সবসময় আমার পাশে ছিলেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, প্রবাসীরা আমাদের স্বাধীনতা-সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল জারি হয়, আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন-সংগ্রাম করেন। জনমত সৃষ্টি করেন। এটা আমাদের জন্য বিরাট শক্তি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মানুষ যেন ভোট না দেয় সেজন্য বিএনপি লিফলেট বিতরণ করেছে। কিন্তু ঘটনা উল্টো ঘটলো। মানুষ ধরে নিল ভোট দিতেই হবে। একটা সুষ্ঠু নির্বাচনে তারা ভোট দিয়েছে।বিএনপি অন্ধকার পথে আছে। তারা আলো ঝলমল নির্বাচন বাদ দিয়ে অন্ধকারের গলিপথ খুঁজে। তারা জানে মানুষ হত্যা, অগ্নিসংযোগ। এর চেয়ে ভালো কিছু জানা নেই।

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অস্ত্র প্রতিযোগিতার মতো জঘন্য কাজ আর নেই। আমরা ফিলিস্তিনে গণহত্যার নিন্দা জানিয়েছি। আমরা যুদ্ধের পক্ষে না, শান্তির পক্ষে। অস্ত্রের টাকা মানবকল্যাণে, শিশু বিকাশে ব্যয় হোক। ফিলিস্তিনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে আরও দেওয়া হবে বলেও জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

প্রবাসীরা আমাদের জন্য বিরাট শক্তি : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪