ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

স্বাধীনতা বিরোধী শক্তিই জঙ্গিবাদ জন্ম দিয়েছে : নৌমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
  • ৪১২ বার

জঙ্গিবাদ এখন আর ছোট কোনো বিষয় নয়, যা করবার তা এখনই করতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

আজ মঙ্গলবার বিকালে রাজধানীর আইডিইবি ভবনে `সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধে পেশাজীবী- প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গুলশান ট্রাজেডি প্রমাণ করে জামায়াত-শিবিরের কায়দায় সেখানকার হত্যাকাণ্ড চালানো হয়েছে। কারণ আইএস-অাল কায়েদা যেভাবে মানুষ হত্যা করে এখানে সেভাবে হত্যা করা হয়নি। অান্দোলনের নামে এর অাগে জামায়াত-শিবির যেভাবে মানুষ হত্যা করেছে, তার সঙ্গে এখানকার হত্যাকাণ্ডের মিল রয়েছে।

জামায়াতকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী কোনো শক্তির সঙ্গে আপস বা চুক্তি হতে পারে না। স্বাধীনতাবিরোধী শক্তিই দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঐক্যের কথা বলেছেন, সেই ঐক্যই জাতিকে রক্ষা করবে।

আইডিইবি সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান অালমগীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

স্বাধীনতা বিরোধী শক্তিই জঙ্গিবাদ জন্ম দিয়েছে : নৌমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬