ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • ১৮৪ বার

নতুন মন্ত্রিসভার আট মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর আগের পিএসদেরকেই আবারও একই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে প্রথম অফিস করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এদিনই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই পিএস নিয়োগের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পিএস মোহাম্মদ সানোয়ার হোসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পিএস আলমগীর হোসেনকে একই পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিএস (আইসিটি বিভাগে থাকাকালীন) মুশফিকুর রহমানকে পুনরায় তার পিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী নতুন পিএস পেয়েছেন।

এরমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়াকে পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালামের পিএস, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পিএস এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শাহগীর আলমকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পিএস নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. আমিনুর রহমানকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর পিএস এবং স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মোস্তাফিজার রহমানকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সিমিন হোসেনের (রিমি) পিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদেরকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ

আপডেট টাইম : ১২:২৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪