ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিব-জিয়াকেও রক্ষা করা যায়নি নিরাপত্তা দিয়ে ; মন্ত্রী রাশেদ খান মেনন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
  • ৩৫১ বার

ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, কেউ যদি কাউকে মেরে ফেলতে চায়, তা হলে নিরাপত্তা দিয়ে তাকে রক্ষা করা যায় না; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকেও রক্ষা করা যায়নি। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই কথা বলেন।

মন্ত্রিসভার সদস্যদের ওপর হামলার শঙ্কা জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খুদেবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেনন। তিনি বলেন, পুলিশের কাছ থেকে আমি খুদেবার্তাটি পেয়েছি। আমার গানম্যান ও প্রোটোকলের দায়িত্বে যারা আছেন তাদেরকে বিষয়টি

অবহিত করেছি।

এ নিয়ে আপনি ভীত-সন্ত্রস্ত কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এর আগেও বহুবার আমি হুমকি-ধমকি পেয়েছি। এবার যেহেতু পুলিশ থেকে জানানো হয়েছে, তাই আশঙ্কাও একটু ভিন্ন। এ জন্য আমাদের সতর্ক থাকা উচিত, এমনকি সমগ্র জাতিকেই সতর্ক থাকা উচিত।

তিনি বলেন, যে কোনো আশঙ্কার কথা গোয়েন্দারা আগে থেকে জানাত না— এমন অভিযোগ অনেকের। তবে এবার গোয়ন্দা তথ্য আগেই জানানো হয়েছে। এ জন্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য বলেছি।

পর্যটকদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেয়া হয়েছে, সাংবাদিকদের এ প্রশ্নে মন্ত্রী বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ রয়েছে, তারা পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা নেবেন।’

সোমবার মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। একাধিক মন্ত্রী এ বার্তা পাওয়ার বিষয়টি গতকালই নিশ্চিত করেছেন।

ডিএমপি কমিশনারের বার্তায় বলা হয়, ‘গোয়েন্দা সূত্র থেকে জানতে পেরেছি যে, জঙ্গি গ্রুপ যেকোনো সময় মন্ত্রিসভার যেকোনো সদস্যের ওপর হামলা চালাতে পারে। আমরা সংশ্লিষ্ট সবাইকে যথাযথ নির্দেশনা দিয়েছি। অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং আপনার গানম্যান ও নিরাপত্তা দলকে বিষয়টি অবহিত করুন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুজিব-জিয়াকেও রক্ষা করা যায়নি নিরাপত্তা দিয়ে ; মন্ত্রী রাশেদ খান মেনন

আপডেট টাইম : ০৯:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬