ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

হতদরিদ্রের হার শূন্যের কোঠায় আনার চেষ্টা করব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • ১১৫ বার
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘হতদরিদ্রের হার ৫ দশমিক ৬-এ নেমে এসেছে। সেটাকে শূন্যের কোঠায় আনার সর্বোচ্চ চেষ্টা করবো। বঙ্গবন্ধুকন্যা যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।’

আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘যারা নাশকতা করে, যারা দেশবিরোধী, যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের কোনো দল নেই। এগুলো যারা করে তাদের রাজনৈতিক দল বলা ঠিক না।’

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন। তবে তার সেই স্বপ্ন পূরণ হয়নি।

কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার স্বপ্নপূরণে দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আশা করছি, সবার সহযোগিতা নিয়ে নতুন এই মন্ত্রনালয়ে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্ন এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো-ইনশাআল্লাহ’।নতুন দায়িত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নতুন মন্ত্রণালয়ে যাবো রবিবার। তারপর বুঝবো নতুন কী কী চ্যালেঞ্জ আছে।

এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু যে কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধুকন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন; এটা সেই মন্ত্রণালয়। নতুন নতুন পদক্ষেপ নিয়ে কাজ করা হবে।’এরআগে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকা থেকে চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। এসময় সরকারি প্রশাসন, পুলিশ বিভাগ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে শহরে কদমতলার নিজ বাসভবনে যান ডা. দীপু মনি। সেখান থেকে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

হতদরিদ্রের হার শূন্যের কোঠায় আনার চেষ্টা করব

আপডেট টাইম : ১১:৩৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪