ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

শনিবার দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • ১২২ বার

টানা চতুর্থ বারের মত সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৩ জানুয়ারি) দুই দিনের রাষ্টীয় সফরে গোপালগঞ্জ যাচ্ছেন। চতুর্থবার সরকার গঠনের পর সরকার প্রধান হিসেবে এটাই তার প্রথম সফর। তিনি ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। এ সফরে তিনি তাঁর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রী তাঁর দুই দিনের সফরের প্রথম দিন সকালে সড়ক পথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানাবেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন। এদিন বিকেলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

ওই দিন রাতে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রী যাপন করবেন এবং পরের দিন ১৪ জানুয়ারি রোববার বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এই শুভেচ্ছা বিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শুভেচ্ছা বিনিময় শেষে ওই দিন তিনি আবার সড়ক পথে ঢাকায় ফিরবেন।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, শেখ হাসিনা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর আগামী শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসবেন। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে শ্রদ্ধা জানাবেন। তাঁর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ভোটাররা প্রধানমন্ত্রীকে স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই প্রধানমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। জনগণও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসছেন। তাই তাঁর আগমনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ খুশিতে উদ্বেলিত। কারণ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষের ভোটে তিনি চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এ কারণে এ দুই উপজেলার মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, আগামী ১৪ জানুযারি রোববার প্রধানমন্ত্রী কোটালীপাড়ার নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সাথে নেতা-কর্মীরা মন খুলে কথা বলবেন এবং প্রধানমন্ত্রীও শুনবেন ও বলবেন। তাঁর কাছে আমাদের কোন কিছু চাওয়া বা পাওয়ার নাই। আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়ার হলো আমাদের ভোটে নির্বাচিত হয়ে উনি চতুর্থ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমরা দোয়া করি উনি যেন দীর্ঘজীবী হন।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম বলেছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে ঢেলে জানানো হয়েছে। জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় নেতা-কর্মীরা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্যে। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় পৃথক দুইটি মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানাবেন।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী আগামী ১৩ ও ১৪ জানুযারী দুই দিনের সফরে টুঙ্গিপাড়া এসে জাতির পিতার সমাধি সৌধে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফরকে উৎসবমুখর ও নিরাপত্তাময় করার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সকলের সমন্বয়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

শনিবার দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪