ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ডাক পেলেন যেসব নতুন মুখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • ১৮৩ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ-বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ শপথ নিয়েছেন ২৯৭ জন সংসদ সদস্য। এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) শপথ নিতে আসার জন্য ফোন দেওয়া হচ্ছে। এবার প্রথমবার মন্ত্রিসভায় ১৩ জন ডাক পেয়েছেন।

মন্ত্রী হিসেবে যারা নতুন ডাক পেয়েছেন:  মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪),  র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), জনাব নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), সামন্ত লাল সেন।

1e4d605c-573c-4841-9fcd-a275a08a6bf8

প্রতিমন্ত্রী হিসেবে যারা নতুন ডাক পেয়েছেন: সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। পাশাপাশি অতিরিক্ত আরও পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়।

গত ৭ জানুয়ারি, সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবারও নিরঙ্কুশ জয়লাভ করে। আওয়ামী লীগ ২২২টি আসন এবং স্বতন্ত্র ৬২টি আসন, জাতীয় পার্টি ১১টি আসন, শরিকজোট দুটি আসন, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি আসন পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপে ‘গেস্ট চ্যাটস’ ফিচার, অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে মেসেজ

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ডাক পেলেন যেসব নতুন মুখ

আপডেট টাইম : ১১:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪