ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ম্যানেজিং কমিটির সভাপতির হতে লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল

এক লাখ ভোট বেশি পেয়ে বিজয়ী ব্যারিস্টার সুমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ১১৭ বার

৪৩ বছর পর হবিগঞ্জের চুনারুঘাট-মাধবপুরে নৌকা ডুবছে। স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবার বিপুল ভোটের ব্যাবধানে নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীকে হারিয়েছেন। তিনি ইতিহাস সৃষ্টি করে জয় ছিনিয়ে নিয়েছেন।

চুনারুঘাট- মাধবপুরের ১৭৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ব্যারিস্টার সুমন ২ লাখ ৩৭ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মাহবুব আলী ৬৯ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। ব্যারিস্টার সুমন ৯৯ হাজার ১৩৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। এ আসনে চরমভাবে ভরাডুবি হয়েছে এডভোকেট মাহবুব আলীর।

ব্যারিস্টার সুমন চুনারুঘাটে ৯৭ হাজার ৭৯৫ ভোট এবং মাহববু আলী ২৪ হাজার ৮৯০ ভোট পান।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সোস্যাল মিডিয়ার আইকন ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় নানা সামাজিক কাজ করে আলোচনায় আসেন। চুনারুঘাটে ৪৯টি ব্রীজ করে সবার নজর কাড়েন। এছাড়া তিনি চুনারুঘাট ও মাধবপুরের সাধারণ মানুষের বিপদে এগিয়ে আসতেন। ঘর তৈরী করে এবং আর্থিক সহযোগিতার কারণেই তিনি মানুষের মন জয়ে করে দেন।

পাশাপাশি তিনি দুই উপজেলায় রাজশাহীর প্রায় ৩৫ হাজার আমের চারা বিতরণ করেন। এর বাইরে তিনি ফুটবল নিয়ে সারা দেশে আলোচিত ছিলেন। ফুটবল একাডেমি করে খেলোয়াড় তৈরি করে আলোচনায় আসেন। ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকাকে হারিয়ে বিজয়ী হন। এ বিজয়ের ফলে চুনারুঘাট-মাধবপুরে ৪৩ বছর পর নৌকা ডুবেছে।

রাতে প্রতিক্রিয়ায় তিনি চুনারুঘাট-মাধবপুরবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি এতো সম্মানি ছিলাম না,আপনারা আমাকে সম্মানি বানিয়েছেন। আমি আপনাদের সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করবো।

এর আগে এডভোকেট মাহবুব আলী ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী হন। ৭ জানুয়ারির নির্বাচনে তিনি বিপুল ভোটে পরাহিত হলেন। ২০০৮, ২০০১, ১৯৯৬, ১৯৮৮, ১৯৮৬ ও ১৯৭৩ সালের নির্বাচনে এ আসনে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তাফা শহীদ নৌকা প্রতীকে নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ম্যানেজিং কমিটির সভাপতির হতে লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি

এক লাখ ভোট বেশি পেয়ে বিজয়ী ব্যারিস্টার সুমন

আপডেট টাইম : ১১:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪