ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ম্যানেজিং কমিটির সভাপতির হতে লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল

বিপুল ভোটে বিজয়ী শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ১২৩ বার

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ রবিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

আসনটিতে মোট ভোটকেন্দ্র ১০৮টি। সব কেন্দ্রের ঘোষিত ফলে শেখ হাসিনা নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম আম প্রতীকে পেয়েছেন ৪৬০ ভোট। আর জাকের পার্টির মাহাবুর মোল্যা গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, আজ সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট নেওয়া হয় বিকেল ৪টা পর্যন্ত। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট নেওয়া হয়। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন।

সবশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯। এ ছাড়া সারাদেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ম্যানেজিং কমিটির সভাপতির হতে লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি

বিপুল ভোটে বিজয়ী শেখ হাসিনা

আপডেট টাইম : ১০:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪