ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মার্কিন সামরিক মিশন বন্ধের ঘোষণা ইরাকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ১৪৫ বার

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের মিশন বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরাক। শুক্রবার (৫ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ইরাকে আন্তর্জাতিক জোট বাহিনীর উপস্থিতি স্থায়ীভাবে শেষ করার ব্যবস্থা গ্রহণ করতে সরকার দ্বিপাক্ষিক কমিটির বৈঠক শুরুর তারিখ ঠিক করছে।

বর্তমানে ইরাকে ২ হাজার ৫০০ এবং সিরিয়ায় ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে। ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সেনাবাহিনীকে পরামর্শ এবং সহায়তার অজুহাতে মার্কিন সেনারা সেখানে অবস্থান করছে।

গাজায় ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের একতরফা হামলার জেরে ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাটিগুলোতে হামলা চালায় বেশ কিছু মিলিশিয়া গোষ্ঠী। পরে মার্কিন বাহিনীর পক্ষ থেকেও হামলা করা হয়।

প্রসঙ্গত, ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হামলায় একজন মিলিশিয়া নেতা নিহত হন। এরপর দেশটিতে বিভিন্ন গোষ্ঠীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই আসলে মিশনের ব্যাপারে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মার্কিন সামরিক মিশন বন্ধের ঘোষণা ইরাকের

আপডেট টাইম : ১১:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪