ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শেষ হলো নির্বাচনি প্রচারণা “এখন শুধু ভোটের অপেক্ষা”

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ১৪০ বার

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার বেঁধে দেওয়া সময়সীমা। এখন শুধু ভোটের অপেক্ষা, ভোটাভুটির আয়োজনে সব শেষ প্রস্তুতি সম্পন্ন করবেন প্রতি আসনের রিটার্নিং কর্মকর্তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি (রোববার)। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্বে সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ করতে হয়। সে হিসেবে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টার পর আর কোনো প্রার্থী নির্বাচনি জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। নির্বাচনের প্রচারের সময় শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। লিফলেট নিয়ে সকালেও মানুষের কাছে গিয়ে ভোট চাইতে দেখা যায় প্রার্থীদের। ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ এবং নারী ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে (ইসি) আসন্ন নির্বাচন উপলক্ষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে এ তথ্য জানা যায়। এবারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৯৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে হবে ভোটগ্রহণ। নির্বাচনের নিরাপত্তায় সতর্ক সশস্ত্র বাহিনীর সদস্যরা। ৩ জানুয়ারি থেকে মাঠে সেনা, বিমান ও নৌবাহিনী মোতায়েন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শেষ হলো নির্বাচনি প্রচারণা “এখন শুধু ভোটের অপেক্ষা”

আপডেট টাইম : ১১:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪