ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপি নেতাকর্মীদের ‘গ্রেপ্তার-নির্যাতন’: যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দলকে যা জানালেন ডিবিপ্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • ১৪২ বার

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করে আসছে দলটি। তবে নির্বাচন উপলক্ষে বিএনপির কোনো নেতাকর্মীকে নির্যাতন বা বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে না বলে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলকে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদ।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ও মানবাধিকার সুরক্ষার অবস্থা পর্যবেক্ষণে আসা তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কথা শেষে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসেন মার্কিন যৌথ কারিগরী মূল্যায়ন দলের অংশ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) কর্মকর্তারা।

তারা নির্বাচনী সহিংসতা, বিশেষত হিরো আলমসহ প্রার্থী নির্যাতনের কিছু বিষয় নিয়ে প্রশ্ন করেছেন বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা। বিএনপি নেতাদের গ্রেপ্তার ও নির্যাতন নিয়ে গোয়েন্দা পুলিশের ব্যখ্যা তাদের সন্তুষ্ট করেছে বলে মনে করেন হারুন।

রিজভী অসুস্থ থাকলেও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লিফলেট বিতরণে কী করে নামছেন এমন প্রশ্নও করেন হারুন। তিনি জানান, ২৮ তারিখের পর থেকেই একটি দল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সহিংসতা করছে। তারা সবাই যুবদল ও ছাত্রদলের। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনাতেই কাজ করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপি নেতাকর্মীদের ‘গ্রেপ্তার-নির্যাতন’: যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দলকে যা জানালেন ডিবিপ্রধান

আপডেট টাইম : ১১:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪