ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ১৮৩ বার

জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষে উপকূলরক্ষী বাহিনীর এক বিমানের অন্তত পাঁচ আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

টোকিও পুলিশের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে দুই বিমানের সংঘর্ষের ঘটনায় প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

দেশটির উপকূলরক্ষী বাহিনী বলেছে, তাদের বোম্বার্ডিয়ার ড্যাশ-৮ বিমানে মোট ছয় কর্মকর্তা ছিলেন। তারা ভূমিকম্প-বিধ্বস্ত নোটো উপদ্বীপে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য নিগাতা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তাদের মধ্যে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া অপরজন গুরুতর আহত হয়েছেন।

এর আগে, সন্ধ্যার দিকে হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার পর তিন শতাধিক যাত্রীবাহী জাপান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সংঘর্ষ হয়। এতে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায়।

এদিকে জাপান এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাতে বিবিসি বলছে, হানেদা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের শিকার জাপান এয়ারলাইন্সের ওই বিমানে ৩৭৯ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫

আপডেট টাইম : ১১:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪