ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নির্বাচন পর্যবেক্ষণে আসছে বিদেশি ৮০ পর্যবেক্ষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ১৩৪ বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ১১টি দেশ থেকে পর্যবেক্ষক আসার কথা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ জন পর্যবেক্ষকের ভোট দেখতে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির সূত্রে জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণ করতে শ্রীলঙ্কা, চীন, রাশিয়া, ভারত, জাপান, গাম্বিয়া, নাইজেরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন ও মরিসাস থেকে পর্যবেক্ষকরা দেশে আসবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরআই-এনডিআই এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিশেষজ্ঞ দল নির্বাচন পর্যবেক্ষণ করতে ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে।

এ ছাড়া, কমনওয়েলথ, ওআইসি ও আরব পার্লামেন্ট থেকেও প্রতিনিধি দল ভোট দেখতে আসার কথা রয়েছে। বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের সংখ্যা কতজন হবে, তা কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। তবে অনেক পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের আসার বিষয়টি নিশ্চিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত রাশিয়া, চীন, জাপান, ভারত, নাইজেরিয়া, গাম্বিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন এবং মরিশাসসহ ১১টি দেশ থেকে প্রায় ৮০ জন নির্বাচন পর্যবেক্ষকের বাংলাদেশে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া নির্বাচনের খবর সংগ্রহ করতে বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন গণমাধ্যমকর্মীরও দেশে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এবার প্রায় দেড়শ বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী মিলিয়ে ২২৭ জন আবেদন করেছেন বলে ইসির সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নির্বাচন পর্যবেক্ষণে আসছে বিদেশি ৮০ পর্যবেক্ষক

আপডেট টাইম : ১১:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪