ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দেশে এলো আরও ৪২০ টন পেঁয়াজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • ১৭৬ বার

ভারত থেকে আরও ৪২০ টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। গতকাল রোববার ও আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর হয়ে এসব পেঁয়াজ দেশে প্রবেশ করে।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৬টি ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে আসে।

ভারত রপ্তানি বন্ধ করলেও আগে থেকে খোলা এলসির আওতায় এসব পেঁয়াজ এসেছে বলে জানান তিনি।

মাঈনুল ইসলাম বলেন, ৭ ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। এর আগে যেসব পেঁয়াজ আমদানির এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করছে।

তিনি আরও জানান, গতকাল ১০ ট্রাকে ২৭৭ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। আজ দুপুর পর্যন্ত আরও ৬টি ট্রাকে করে আরও ১৪৩ টন পেঁয়াজ এসেছে। এসব ট্রাক ভারতের মহদিপুর বন্দরে আটকা ছিল বলে জানান তিনি।

গত ৭ ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়। ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরই চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে হু হু করে বাড়ে পেঁয়াজের দাম। এমন প্রেক্ষাপটে চীন-পাকিস্তান থেকে ২২৬ টন পেঁয়াজ আমদানি করা হয়। এ ছাড়া দেশি মুড়িকাটা পেঁয়াজ বাজারে পাওয়া যাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দেশে এলো আরও ৪২০ টন পেঁয়াজ

আপডেট টাইম : ১২:২৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩