ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল-আহমদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ১৫৯ বার

কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহকে দেশটির নতুন আমির হিসেবে মনোনিত করা হয়েছে। শনিবার পূর্বসূরি শেখ নাওয়াফের মৃত্যুর পর তেল সমৃদ্ধ দেশটির নতুন আমির  হয়েছেন তিনি।

দেশটির  রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘কুয়েতের মন্ত্রিসভা ক্রাউন প্রিন্সস শেখ মেশালকে কুয়েত রাজ্যের আমির হিসেবে মনোনিত করেছে।’

শনিবার ৮৬ বছর বয়সে মারা যান দেশটির সাবেক আমির। কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মুবারক আল সাবাহর বিবৃতি অনুসারে, ২৯ নভেম্বর কুয়েতের সদ্য প্রয়াত আমিরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন।

এর আগে সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর (৯১) মৃত্যুর পর ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নিয়েছিলেন শেখ নওয়াফ। তার ভাই যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছিলেন। কুয়েতের সার্বভৌম ক্ষমতা শাসক আল সাবাহ পরিবারের হাতেই থাকে।

শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহ কে ছিলেন

শেখ নওয়াফকে তার সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ ২০০৬ সালে ক্রাউন প্রিন্স মনোনীত করেছিলেন। শেখ সাবাহ তার কূটনীতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য সমগ্র অঞ্চলে পরিচিত ছিলেন। শেখ নওয়াফ এর আগে কুয়েতের অভ্যন্তরীণ ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু সরকারে তাকে বিশেষভাবে সক্রিয় হিসেবে দেখা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল-আহমদ

আপডেট টাইম : ১১:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩