ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলাদেশে সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ১৫১ বার

বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সহিংসতাবিহীন দেখতে চায় যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান দপ্তরটির মুখপাত্র ম্যাথিউ মিলার।

এক সাংবাদিক ম্যাথিউ মিলারকে প্রশ্ন করে বলেন, নির্বাচন বানচাল করতে অবরোধের মধ্যে যাত্রীপূর্ণ বাস ও ট্রাকে অগ্নিসংযোগ, রেললাইন উপড়ে ফেলা, বাস হেলপারকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনাকে যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হিসেবে বিবেচনা করে কি না?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি সবসময়ই বলে আসছি যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলো সেই নির্বাচন যেটি কোনো সহিংসতা ছাড়া অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশে সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০২:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩