নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া’র উদ্যোগে, উপজেলা প্রশাসনের নানা আয়োজনে অনুষ্ঠিত হয় “শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩”।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বুধবার (১৩ ডিসেম্বর) ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন গ্রুপে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বর প্রাঙ্গনে প্রথমে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তর।
সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া’র সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার মৌরি তানিয়া মৌ’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এটি.এম. আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ ও সাংবাদিক প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত প্রতিযোগীতায় “খ” গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়’র ৯ম শ্রেণীর শিক্ষার্থী সামিউল হাসান ও শেখ তানভীর হাসান।
এছাড়ও বাদ যোহর মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গন ও তৎসংলগ্ন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হবে।
Reporter Name 





















