ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইহুদিদের জীবনে কিয়ামতের প্রলয়! তেল আবিব-জেরুজালেম জ্বালিয়ে দেওয়ার শপথ হিজবুল্লাহর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: বিশ্বের নজর এখন ইসলামাবাদে বাণিজ্য ঘাটতি ৮ মাসে দুই লাখ কোটি টাকা অতিক্রম শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ কুড়িগ্রামে পেঁয়াজ বীজ উৎপাদন, আশার আলো দেখছেন কৃষকেরা বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা

শেখ হাসিনা ভেঙে পড়েননি : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০১৬
  • ২৯৮ বার

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা চাই জাতীয় ঐক্য, জনগণের ঐক্য। কিন্তু বিএনপি আজ যে ঐক্য চায়, সেই ঐক্য নয়, তাদের ঐক্যের প্রধান লক্ষ্য সরকার হটানো।

তিনি বলেন, বিএনপি ঐক্যের নামে সরকার হটাতে চায়। এ মুহূর্তে যে ঐক্য দরকার তা হলো সাম্প্রাদায়িক উগ্রবাদ হটানোর ঐক্য।

ওবায়দুল কাদের বলেন, আজকে যারা ঐক্যের নামে সরকার হটানো প্রধান টার্গেট মনে করছেন সেটা এ মুহূর্তে সম্ভব নয়। সরকার পরিবর্তন হবে আরেকটা নির্বাচনের পর।

বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, পরবর্তী নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে আপনারাও প্রস্তুত হন। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে

পারে, অন্য কোনো উপায়ে হওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আক্রমণ আসতে পারে, আঘাত আসতে পারে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভেঙে পড়েননি। আমরা প্রতিরোধে আছি, প্রতিরোধ করবো, মোকাবেলা করবো।

ওবায়দুল কাদের বলেন, হুমকি-ধামকিকে আমরা ভয় পাই না। শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে নিয়ে উগ্রবাদ প্রতিরোধ করবো।

আজ শনিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত ও গরিব অসহায়দের ৫২০ বান টেউটিন, নগদ ১৫ লাখ ৬০ হাজার টাকা, প্রতিবন্ধীদের মাঝে ৩০টি হুইল চেয়ার, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, মসজিদের জন্য অনুদানের চেক বিতরণ করেন।

সেখানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, নোয়াখালীর জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরনবী চৌধুরী, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম তানভীর প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

শেখ হাসিনা ভেঙে পড়েননি : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৯:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০১৬