ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইসিতে আপিলের শুনানি তৃতীয় দিনের মতো চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ১৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি তৃতীয় দিনের মতো শুরু হয়েছে। গত দুই দিনের শুনানিতে ১০৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে এ কার্যক্রম শুরু হয়।

ইতোমধ্যে প্রার্থিতা ফিরে পেতে ও ভোটের মাঠে লড়তে কর্মী-সমর্থকদের নিয়ে ইসিতে হাজির হয়েছেন প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে শুনানিতে অন্য চার কমিশনার উপস্থিত আছেন। ক্রমিক নম্বর অনুসারে মঙ্গলবার ২০১-৩০০ পর্যন্ত আপিল শুনানি। বুধবার শুনানি হবে ৩০১-৪০০ নম্বর আপিল। বৃহস্পতিবার ৪০১-৫০০ ও শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি হবে ইসিতে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়েছে নির্বাচন কমিশনে।

মনোনয়ন আপিল ও নিষ্পত্তি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইসিতে আপিলের শুনানি তৃতীয় দিনের মতো চলছে

আপডেট টাইম : ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩