ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইসিতে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদপড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শুরু হয়।

নির্বাচন কমিশন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার আপিল শুনানি করছেন। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

রোববার থেকে শুরু হওয়া শুনানি চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই ছয় দিন রোজ ১১০ জন করে প্রার্থীর আপিল শুনানি হবে নির্বাচন কমিশনে।

শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি। শুনানিতে ৯৪ জনের মধ্যে প্রার্থিতা ফেরত পেয়েছেন ৫৬ জন। প্রার্থিতা নামঞ্জুর হয়েছে ৩২ জনের। অপেক্ষায় রাখা হয়েছে ছয়জনকে। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।

এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এর পর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।

এবারের সংসদ নির্বাচনে ২৯ দল ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বাদ পড়ে ৭৩১ প্রার্থীর মনোনয়ন। তার মধ্যে ৫৬১ জন প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করেন।

তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর তার তিন সপ্তাহ পর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইসিতে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি

আপডেট টাইম : ১২:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩