ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৫৬২ জনের আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • ১৭১ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলের জন্য চতুর্থ ও শেষদিন নির্বাচন কমিশনে (ইসি) ১৩১ জনের আপিল জমা পড়েছে।  এনিয়ে মোট আবেদন পড়েছে ৫৬২টি।

শনিবার (৯ ডিসেম্বর) শেষদিন সকাল থেকেই প্রার্থিতা বাতিল হওয়াদের ভিড় ছিল ইসির আপিল বুথগুলোতে। প্রার্থিতা ফিরে পেতে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে জমা দেন তারা

শেষদিন পরিচিত হেভিওয়েট কোনো প্রার্থী ছিলেন না। যারা ছিলেন তারা প্রায় সবাই স্বতন্ত্র। কেউ ঋণখেলাপি, কেউ ফৌজদারি মামলার আসামি, কারও বিদ্যুৎ বিল বকেয়া, কারও গ্যাস বিল বকেয়া- এসব কারণে বাতিল হয়েছে মনোয়নপত্র। তবে বেশির ভাগই ১ শতাংশ ভোটারের সমর্থন না থাকার তালিকায়।

শেষদিনও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল করতে দেখা গেছে। বৈধ প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে নথিপত্র জমা দিয়েছেন কেউ কেউ।

আপিল শুনানি শুরু হবে রোববার (১০ ডিসেম্বর), চলবে শুক্রবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত। আপিলকারীদের আশা, কমিশনে ন্যায়বিচার পাবেন তারা।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এরপর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৫৬২ জনের আবেদন

আপডেট টাইম : ১১:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩