ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রেমের টানে ভারতে পাকিস্তানি তরুণী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ১৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতার প্রেমিকের টানে কাঁটাতার পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছেন তরুণী। পাঁচ বছর ধরে সমীর খানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন জাভেরিয়া খান্নুম। অবশেষে প্রেমিকের সঙ্গে দেখা হলো তার। শিগগিরই বাজবে বিয়ের সানাই।

আটারি-ওয়াগা বর্ডার থেকে ভারতে প্রবেন করেছেন জাভেরিয়া খান্নুম। কীভাবে তিনি ভারতের আসার অনুমতি পেলেন? এ বিষয়ে পাকিস্তানি তরুণী বলেন, ‘আমি অত্যন্ত খুশি। ভারতের সরকারকে মন থেকে ধন্যবাদ জানাব। তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হত না। আমি এ দেশে আসতেই পারতাম না। ৪৫ দিনের জন্য ভিসা দেওয়া হয়েছে আমাকে।’ খবর টাইমস অব ইন্ডিয়ার

পাঁচ বছর ধরে কলকাতার যুবক সমীর খানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। জাভেরিয়া খান্নুম বলেন, ‘গত পাঁচ বছর ধরে আমাদের প্রেম। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম। কিছুতেই ভিসা পাচ্ছিলাম না। অবশেষে ভারতের ভিসা পেয়েছি আমি। তাই আজ এ দেশে পা রাখতে পেরেছি। আগামী ৪৫ দিনের জন্য ভিসা দেওয়া হয়েছে আমাকে।’

আটারি-ওয়াগা বর্ডারে ঢাক-ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় জাভেরিয়া খান্নুমকে। তাকে নিতে পৌঁছে যান প্রেমিক সমীর খানও। ফুলের তোড়া দিয়ে তাদের অভিনন্দন জানানো হয়। এই ঘটনায় আপ্লুত পাক তরুণী জাভেরিয়া।

প্রেমের টানে করাচি থেকে কলকাতা পৌঁছলেও এই পর্যন্ত আসা সহজ ছিল না। করোনা মহামারির সময় থেকে ভিসার জন্য চেষ্টা করছিলেন পাক তরুণী। সেটি পেতে তাকে দুই বছর অপেক্ষা করতে হয়েছে। পাশাপাশি দুই দেশের দুই পরিবারকে মানিয়ে নেওয়াও তাদের কাছে চ্যালেঞ্জ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রেমের টানে ভারতে পাকিস্তানি তরুণী

আপডেট টাইম : ০৩:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩